×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৫-০১-২৫
  • ১৯৬ বার পঠিত
মোঃ জনি খান, মোহনগঞ্জ নেত্রকোনা  
 মোহনগঞ্জে পূর্ব মূল্যের সিগারেট নতুন বর্ধিত মূল্যে বিক্রির অভিযোগে একজনকে ২ হাজার টাকা জরিমানাসহ পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুইজনকে ৬০ হাজার টাকা জরিমানা আদায়ের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার  বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  এম এ কাদের এই রায় দেন। 
সাজা ও জরিমানাপ্রাপ্তরা হলেন- মেসার্স শশী মোহন রায় পরিবেশক প্রতিষ্ঠানের কর্মচারী খন্দকার দেলোয়ার, খালেদ সাইফুল্লাহ,ও আতাউর রহমান। 


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত কিছুদিন ধরে মোহনগঞ্জ পৌরশহরসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পরিবেশক মেসার্স শশী মোহন রায় পূর্ব মূল্যের সিগারেট নতুন বর্ধিত মূল্যে বিক্রি করছে। ভোক্তাদের এমন অভিযোগের ভিত্তিতে  পৌরশহরের থানা রোডে   বৃটিশ টোব্যাকোর প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে  আনুমানিক দুই কোটি টাকার সিগারেট জব্দ করে গোদাম সিলগালা করেন।


মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ  মো. আমিনুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামি খন্দকার দেলোয়ারকে বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat