×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০১-২৫
  • ১৯৯ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত)
বনভোজন গিয়ে গরুর মাংসের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে পুলিশের জালে ধরা পড়ল ৬ মুসলিম যুবক। আসামের হাতিগাঁও পুলিশ কামরুপ পুলিশের সহায়তায় ওই যুবকদের গ্রেফতার করে। ঘটনায় তদন্ত এখন ও চলছে। গুয়াহাটি মেট্রোপলিটন পুলিশের পূর্ব জোনের ডেপুটি পুলিশ কমিশনার মৃণাল ডেকা জানিয়েছেন, গ্রেফতার হওয়া যুবক‍দের নাম যথাক্রমে সাহিল খান, হাফিজুর ইসলাম, রকিবুল হুসেন, সাহিদুল ইসলাম, ইজাজ খান এবং জাহিদুল ইসলাম। পুলিশ জানিয়েছে, পিকনিক করতে যাওয়ার সময় যুবকটি গরুর মাংস কাটার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল। গুয়াহাটি মেট্রোপলিটন পুলিশের পূর্ব জোনের ডেপুটি পুলিশ কমিশনার মৃণাল ডেকা বলেছেন, " সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও সম্পর্কিত অভিযোগের ভিত্তিতে হাতিগাঁও থানায় একটি মামলা রুজু করা হয়। হাতিগাঁও থানায় দায়ের করা মামলার ভিত্তিতে ৬ যুবককে গ্রেফতার করা হয়েছে। যুবকদের কামরুপের ছায়গাঁও আসাল পাড়া থেকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat