×
সদ্য প্রাপ্ত:
২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল
  • প্রকাশিত : ২০২৫-০১-২৬
  • ২১৮ বার পঠিত
মাহাবুবুল ইসলাম আবির নিজস্ব প্রতিবেদ :
রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে চল্লিশ লক্ষাধিক টাকা মূল্যের ১৩,৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার নারী মাদক  কারবারি সুফিয়া বেগম (৬৮)কে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ।

শনিবার (২৫ জানুয়ারি, ২০২৫ খ্রি.) রাত ১২:৫৫ ঘটিকায় কদমতলী থানার জুরাইনের বিক্রমপুর প্লাজার সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

শনিবার রাতে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে একজন মাদক কারবারি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য জুরাইনের বিক্রমপুর প্লাজার সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের টিম। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নারী মাদক কারবারি সুফিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৩,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ ৮০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত সুফিয়া বেগম একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। এসব ইয়াবা বিক্রয়ের জন্য সে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat