×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৩-০৮-০২
  • ২২১ বার পঠিত
বিএনপি ও তাদের মিত্রদের চলমান এক দফা আন্দোলনের বিরুদ্ধে আজ বুধবার জোটগতভাবে রাজপথে কর্মসূচি নিয়ে নামছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল।

আজ থেকে পরবর্তী এক সপ্তাহ ঢাকায় নানা কর্মসূচি পালন করবে ক্ষমতাসীনদের এই জোট। কর্মসূচির মধ্যে রয়েছে সভা-সমাবেশ, মানববন্ধন ও মিছিল।

সপ্তাহব্যাপী কর্মসূচির প্রথম দিন আজ বিকেল তিনটায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘর প্রাঙ্গণে সমাবেশ করবে ১৪ দল।

‘বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির’ প্রতিবাদে ১৪ দল আগামী ছয় দিনে রাজধানীর আরও ছয়টি স্পটে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের কর্মসূচি নিয়েছে।

গত সোমবার ইস্কাটনে জোটের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও জোটের সমন্বয়ক আমির হোসেন আমু ওই বৈঠকে সভাপতিত্ব করেন।

১৪ দলের সোমবারের বৈঠকেই জোটগতভাবে কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়।

এর আগে গত ১৯ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোটের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন। দীর্ঘ ১৬ মাস পর আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪-দলীয় জোটের শরিকদের সঙ্গে ওই বৈঠক করেন।

জোটের শীর্ষ নেতা শেখ হাসিনা শরিকদের নিয়ে সবশেষ বৈঠক করেছিলেন গত বছরের ১৫ মার্চ। সেই বৈঠক হয়েছিল ২০১৮ সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ টানা তৃতীয় দফায় ক্ষমতায় আসার প্রায় তিন বছর পর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat