×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৬-০৯-১১
  • ৪ বার পঠিত
বিজয় চৌধুরী, বিশেষ প্রতিনিধি 

শিক্ষাজীবন থেকেই পেশাগত জগতের সঙ্গে তরুণদের পরিচিত করা, দক্ষতা উন্নয়ন এবং অভিজ্ঞ পেশাজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করতে কাজ করছে লিংকডইন কমিউনিটি বাংলাদেশ (LCB)। গত দুই বছরে শিক্ষার্থী, তরুণ পেশাজীবী, উদ্যোক্তা ও সৃজনশীলদের নিয়ে গড়ে ওঠা এই কমিউনিটি দেশের তরুণদের জন্য একটি পেশাগত নেটওয়ার্ক হিসেবে নিজেদের কার্যক্রম বিস্তৃত করছে।
‘Where ambition finds its people’—এই স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করা এলসিবির মূল লক্ষ্য তরুণদের এমন একটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করা, যেখানে তারা নিজেদের দক্ষতা ও কাজ তুলে ধরার পাশাপাশি অভিজ্ঞদের কাছ থেকে শেখার এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ পাবেন।
এলসিবির দেওয়া তথ্য অনুযায়ী, দুই বছরের মধ্যে কমিউনিটির বিভিন্ন কার্যক্রম ২৪ হাজারের বেশি মানুষের কাছে পৌঁছেছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১২৫ জনের বেশি ক্যাম্পাস প্রতিনিধি সংগঠনটির কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। ক্যাম্পাস পর্যায়ে এসব প্রতিনিধি শিক্ষার্থীদের বিভিন্ন পেশাগত উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ত করার পাশাপাশি কমিউনিটির উদ্যোগগুলো সমন্বয় করছেন।
তরুণদের দক্ষতা উন্নয়নে নিয়মিত কর্মশালা, প্রশিক্ষণ, আলোচনা ও ক্যারিয়ারভিত্তিক সেশন আয়োজন করছে এলসিবি। অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই পরিচালিত এসব কার্যক্রম ইতোমধ্যে দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির তথ্য বলছে, এখন পর্যন্ত ২৫০টির বেশি সেশন আয়োজন করা হয়েছে।
এসব আয়োজনে বিভিন্ন খাতের উদ্যোক্তা, নিয়োগদাতা ও অভিজ্ঞ পেশাজীবীদের যুক্ত করা হয়। প্রতি দুই সপ্তাহে আয়োজিত বিশেষ সেশনগুলোতে ক্যারিয়ার পরিকল্পনা, নেতৃত্বের দক্ষতা, পেশাগত যোগাযোগ, ব্যক্তিগত ব্র্যান্ডিং এবং কর্মক্ষেত্রের প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা নিয়ে আলোচনা করা হয়। ফলে শিক্ষার্থীরা সরাসরি অভিজ্ঞদের কাছ থেকে নিজেদের ক্যারিয়ার নিয়ে পরামর্শ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
শুধু প্রশিক্ষণ বা সেশন আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না এলসিবির কার্যক্রম। তরুণদের নিজেদের কাজ, অর্জন ও শেখার অভিজ্ঞতা পেশাগত পরিসরে তুলে ধরতেও উৎসাহিত করা হচ্ছে। এর মাধ্যমে একদিকে যেমন তরুণদের কাজের পরিচিতি তৈরি হচ্ছে, অন্যদিকে কমিউনিটির সদস্যরা একে অন্যের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ পাচ্ছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত পরিবর্তনশীল চাকরির বাজার ও পেশাগত পরিবেশে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি যোগাযোগ, নেতৃত্ব, উপস্থাপন ও বাস্তব কর্মক্ষেত্রের দক্ষতা অর্জন গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ তরুণদের সেই প্রস্তুতির সুযোগ তৈরি করতে পারে।
বর্তমানে ২৪ হাজারের বেশি মানুষের কাছে পৌঁছানো এবং ১২৫-এর বেশি ক্যাম্পাস প্রতিনিধির মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনা করছে এলসিবি। ২৫০টির বেশি আয়োজন ও ১২টি বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম বিস্তারের পর আগামী দিনে আরও বেশি তরুণকে এই পেশাগত নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে কমিউনিটিটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat