×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২৫-০১-২৭
  • ২৯২ বার পঠিত
রংপুর জেলা প্রতিনিধি :  
রংপুরের গংগাচড়া উপজেলায় ঔষুধের দোকানে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।এসময় সহোযোগিতায় ছিলেন ঔষুধ প্রশাসন রংপুরের পরিদর্শক মোকছেদুল আমিন।


সোমবার বিকেলে উপজেলার গংগাচড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মেয়াদহীন ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় ও নানা অনিয়মের অভিযোগে মমতাজ ফার্মেসী ও মেসার্স খুকু মেডিসিন কর্নারের স্বতাধীকারী মমিনুল ইসলাম ও আব্দুল জলিল নামে দুই ঔষধ ব্যবসায়ীকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। 


গংগাচড়া উপজেলার নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা বলেন,ঔষুধ প্রয়োগের মাধ্যমে একজন মানুষের জীবন বাচে এবং সুস্থ হোন। কিন্তু বেশ কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় মেয়াদহীন ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করেন বলে অভিযোগ এসেছে।

ওষুধ প্রশাসনের কর্মকর্তারা সহ আমরা বেশ কিছু দোকানে অভিযান পরিচালনা করেছি এরমধ্যে দুটি দোকানে মেয়াদহীন ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে তিন হাজার টাকা জরিমানা কর হয়েছে।


তিনি আরো বলেন,উপজেলার সকল ঔষুধ বিক্রেতাদের সতর্ক করা হয়েছে, তার পরেও যদি কোন অনিয়ম পাওয়া যায় তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।এমন অভিযান অব্যাহত থাকবে।


 এ সময়  দোকানগুলোতে জনগণের জ্ঞাতার্থে   ঔষুধ প্রশাসনের পক্ষ থেকে  সতর্কতামূলক পোস্টার সাঁটানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat