×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-০২-০১
  • ১৬০ বার পঠিত
রহমত আল আকাশ, দিনাজপুর প্রতিনিধি: 

দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের মেডিসিন ওয়ার্ডে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

এই ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে এতে কয়েকটি বেড ও অক্সিজেনের লাইন পুড়ে গেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৫) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের চতুর্থ তলায় পুরুষ মেডিসিন ওয়ার্ডে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিসের পরিদর্শক আব্দুল মালেক "বাংলাদেশের খবর'কে বলেন, আগুনের খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রেনে নিয়ে আনে। 

আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। যে কক্ষে আগুন লেগেছিল সেটি ইউনিট ওয়ান (সাদা)। সেখানে ২১ রোগী ছিল। তারা নিরাপদে রয়েছে।

হাসাপাতাল সুত্রে জানা গেছে, ওয়েলডিংয়ের কাজ করার সময় আগুনের ফলিঙ্গ  থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের পঞ্চম তলার নির্মাণ কাজ চলছে। শুক্রবার বিকেলে দরজা জানালার গ্রিলের কাজ করার আগুনের কয়েকটি স্ফলিঙ্গ ছিটকে চতুর্থতলার বারান্দায় পড়ে। এতে বারান্দায় পড়ে থাকা ফোমসহ পরিত্যক্ত কিছু জিনিসপত্রে আগুন ধরে যায়। আগুন দ্রুত চতুর্থতলায় পুরুষ মেডিসিন ওয়ার্ডে ছড়িয়ে পড়ে। এতে রোগি ও তাদের স্বজনরা আতংকিত হয়ে দিকবিদিক ছুটোছুটি করে। পুরো ওয়ার্ড আগুনের ধোয়ায় ছেয়ে যায়। 

দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের পরিসংখ্যান কর্মকর্তা জাহাঙ্গীর আলম অগ্নিকান্ডের ঘটনাটি নিশ্চিত করে জানান, আগুনে কেউ হতাহত হয়নি ও তেমন কোন ক্ষতি হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat