×
সদ্য প্রাপ্ত:
একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৫-০২-০১
  • ১৭৫ বার পঠিত
নাদিমুল আল তানভীর (কুমিল্লা উত্তর) :
মুরাদনগরের শিক্ষার্থী ও তরুণদের ভবিষ্যৎ ভাবনা এবং উন্নয়ন নিয়ে এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভাটি মুরাদনগর ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয়।   
অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন অত্র স্কুল ও কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ। বিশেষভাবে উপস্থিত ছিলেন দাদার ছোট ভাই কাজী শাহ আরফ্রিন , আলহাজ্ব কাজী শাহ জুন্নুন বসরি, মুফতি আমজাদ হোসেন এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।  
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পাঁচ বারের এমপি ও ধর্ম প্রতি মন্ত্রী  আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি তার বক্তব্যে মুরাদনগরের তরুণদের উদ্দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, "আমাদের ভবিষ্যৎ তরুণদের হাতে, তাই তাদের শিক্ষিত ও দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। তারা যেন শুধু দেশের উন্নতির জন্য কাজ না করে, নিজের আত্মমর্যাদার জন্যও কাজ করে।"
এছাড়া, তিনি মুরাদনগরের উন্নয়নে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন। তিনি আরও বলেন, "সামাজিক উন্নয়ন এবং সৃজনশীল চিন্তাভাবনা তরুণদের মধ্যে থাকতে হবে, যা জাতিকে আরো সমৃদ্ধ করবে।"
অনুষ্ঠানে তরুণরা তাদের বিভিন্ন চিন্তা-ভাবনা, স্বপ্ন এবং মুরাদনগরের ভবিষ্যতের জন্য তাদের পরিকল্পনাও তুলে ধরেন। এই ধরনের উদ্যোগের মাধ্যমে তাদের মধ্যে এক নতুন প্রেরণা সৃষ্টি হবে, যা আগামী দিনে মুরাদনগরের উন্নয়ন ও অগ্রগতিতে বড় ভূমিকা রাখবে।
এ ধরনের অনুষ্ঠানে তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং তাদের চিন্তা-ভাবনার বিকাশ নতুন আশা এবং সম্ভাবনার সঞ্চার করে, যা মুরাদনগরকে আরও সমৃদ্ধ ও উন্নত করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat