×
সদ্য প্রাপ্ত:
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল
  • প্রকাশিত : ২০২৫-০২-০৪
  • ১৯১ বার পঠিত
মোঃ জনি খান,মোহনগঞ্জ, নেত্রকোনাঃ

নেত্রকোনার মোহনগঞ্জে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হৃদয়  আহম্মেদকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার ভোরে উপজেলার কাজিয়াটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

হৃদয়  আহম্মেদ উপজেলার কাজিয়াটি গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, প্রায় ৬ মাস আগে মাদকের একটি মামলায় হৃদয়ের এক বছরের সাজা দেন আদালত। পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকে পলাতক ছিলেন হৃদয়। গোপন সংবাদে মঙ্গলবার ভোরে কাজিয়াটি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 


ওসি আমিনুল ইসলাম বলেন, আদালতে সাজার রায় ঘোষণা হওয়ার পর থেকে হৃদয় পলাতক ছিলেন। ভোরে গোপন সংবাদে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat