×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-০২-০৬
  • ১৬৯ বার পঠিত

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীতে ৬২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের হিরোইন ও কোকেন আটক করেছে বিজিবি।বুধবার(৫ ফেব্রুয়ারী)বিকেলে ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।এর আগে একইদিনের দুপুরে জেলা সদরের দারোয়ানী টেক্সটাইল মিলের অদূরে ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের এক নম্বর গেটের সামনের সড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে ওই মাদকদ্রব্য উদ্ধার করে।সংবাদ সম্মেলনে বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ব্যাটালিয়নের এক নম্বর গেটের সামনে নীলফামারী-সৈয়দপুর সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে ডোমার থেকে সৈয়দপুর গামী যাত্রীবাহী বিসমিল্লাহ পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় ওই বাসে মালিকবিহীন অবস্থায় ৯৭০ গ্রাম হিরোইন ও ৮৬০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬২ লাখ ৪০ হাজার টাকা। এবিষয়ে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।সংবাদ সম্মেলনে বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের সহকারী পরিচালক জসিম উদ্দিনও এসময়  উপস্থিত ছিলেন।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat