×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৩
  • ২৩১ বার পঠিত
যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলের পক্ষে নয় জানিয়ে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস আওয়ামী লীগ নেতাদের বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো একটি নির্দিষ্ট দলকে সমর্থন করে না। আমরা যা সমর্থন করি তা হলো একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যা বাংলাদেশের জনগণকে তাদের পরবর্তী সরকার বেছে নিতে দেবে।

আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকের পরে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

পিটার হাস বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়।

সেখানে কোনো সংঘাত হবে না। সরকার, মিডিয়া, সুশীল সমাজ, সব রাজনৈতিক দল সকলে তাদের ভূমিকা রাখতে পারবে।
বৈঠক নিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, আওয়ামী লীগের সঙ্গে বৈঠকটি বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকের একটি অংশ। আমরা নিয়মিতভাবে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় পরিদর্শন করছি।

আমি সব জায়গায় একই বার্তা দিয়েছি। সেটা হচ্ছে আমেরিকান নীতি যে আমরা সমর্থন করি- অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। সঙ্গে কোনো পক্ষ থেকে কোনো সংঘাত নয়।
এর আগে বেলা ১১টার দিকে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যান পিটার হাস।

বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে দলটির কয়েকজন কেন্দ্রীয় নেতা অংশ নেন। সকাল সোয়া ১১টা থেকে শুরু হওয়া এ বৈঠক চলে সাড়ে ১২টা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat