×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৯
  • ২২০ বার পঠিত
মেট্রোরেল চলাচল আজ বুধবার সকাল সাড়ে ৯টার পর থেকে বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ত্রুটি সারানোর পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে।

মেট্রোরেল বন্ধ থাকায় রাজধানীর উত্তরা উত্তর (দিয়াবাড়ী) স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। অনেকে টিকিট কাটার জন্য কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছেন, তবে টিকিট বিক্রি করা হচ্ছে না।

উত্তরা উত্তর স্টেশনে টিকিট কাটার জন্য অপেক্ষা করছেন বেসরকারি চাকরিজীবী শাহাজাহান সিরাজী। তাঁর অফিস কারওয়ান বাজারে। সেখানেই যাওয়ার জন্য আগারগাঁও পর্যন্ত যাবেন তিনি। 

প্রথম আলোকে তিনি বলেন, ‘সকাল ৯টা ৪০ মিনিটে এসেছি। এসে দেখি যাত্রীরা টিকিট কাটার জন্য অপেক্ষা করছেন। অনেকে সাড়ে ৯টার আগে এসেছেন। কিন্তু ৯টা ৩৫ মিনিটের মেট্রো ছেড়ে যায়নি।’

শাহাজাহাজ সিরাজী জানান, স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি আপাতত বন্ধ রয়েছে। অনেকেই টিকিট ফেরত দিয়ে চলে গেছেন। অনেকে কাউন্টারের সামনে অপেক্ষা করছেন। স্টেশনে মাইকিং করে বলা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ রয়েছে। ত্রুটি সারানোর পর আবারও চলবে। ততক্ষণ অপেক্ষা করতে হবে।

মেট্রোরেল প্রতি ১০ মিনিট পরপর ছাড়ে। উত্তরা উত্তর স্টেশনে আসা এক যাত্রী বলেন, তিনি সকাল ৯টা ৩৫–এর দিকে স্টেশনে আসেন। তখন থেকেই টিকিট বিক্রি করা হচ্ছে না। ৯টা ৪০ মিনিটে যে ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটি যায়নি।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটির পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুতের লাইনে কোনো কিছু হয়তো পড়েছে। তিনি বলেন, এতে বিদ্যুতের সঞ্চালন বন্ধ হয়ে গেছে। তাঁদের কর্মীরা রেললাইন ধরে হেঁটে হেঁটে দেখছেন কোথায় সমস্যা হয়েছে। সমস্যার জায়গা খুঁজে পেলে তা ঠিকঠাক করা হবে। এরপর মেট্রোরেল চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat