×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-০৯
  • ৮৫ বার পঠিত
মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী ‘তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে সাতক্ষীরায় এক বর্ণাঢ্য সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

৯ ফেব্রুয়ারি রোববার সকাল ৯টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সাইক্লিং প্রতিযোগিতা সাতক্ষীরা জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের বাইপাস, সাতক্ষীরা মেডিকেল কলেজ হয়ে খুলনা রোড মোড়ে গিয়ে এ প্রতিযোগিতা শেষ হয়। ১২ কিলোমিটার সাইক্লিং প্রতিযোগিতায় নানা শ্রেণি-পেশার শতাধিক প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে জেলা স্টেডিয়ামে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি সকল অংশগ্রহণকারীদের মাঝেও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য তৈয়েব হাসান বাবু, মোফাচ্ছিনুল ইসলাম তপু, সাংবাদিক জিল্লুর রহমান, মোহিনী তাবাসসুম ও সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার জয়ন্ত সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাবেক নির্বাহী কমিটির সদস্য কাজী কামরুজ্জামান, মো. আলতাপ হোসেন, ইকবাল কবির খান বাপ্পি, জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ. ম আখতারুজ্জামান মুকুল, ফজলুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “সফলতার জন্য নৈতিকতা অপরিহার্য। সুস্থ ও সবল জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই। দেশ গঠনে তরুণদের ভূমিকা অনস্বীকার্য। খেলায় হার-জিত থাকবে, তাই প্রতিযোগিতাকে খেলোয়াড়সুলভ মানসিকতা করতে হবে।”
সাতক্ষীরায় আয়োজিত এই সাইক্লিং প্রতিযোগিতা তরুণ সমাজকে উৎসাহিত করেছে এবং সুস্থ ও ক্রীড়ামুখী জীবনধারার প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি করেছে। ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে এমন আয়োজন প্রশংসিত হয়েছে সর্বমহলে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ধারাভাষ্যকার অলিউল ইসলাম। পুরস্কার বিতরণী শেষে জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন এবংজেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ. ম আখতারুজ্জামান মুকুলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সাইক্লিং এ অংশ গ্রহণ কারী সদস্যরা ম্যানেজমেন্ট নিয়েও প্রশ্ন তোলে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat