×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-০২-১০
  • ১৬৪ বার পঠিত
মোঃ এমদাদুল হক 
নিজস্ব প্রতিনিধি

৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ ফিরোজ(২৯) ও মোঃ মেহেদী(২৪) নামের দুই যুবককে গ্রেফতার করেছে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)১।  তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তরের পর আদালতে প্রেরণ করা হয়েছে ।    রবিবার (৯ ফেব্রুয়ারী)  দুপুর ১২ টায় বিষয়টি নিশ্চিত করেছেন  জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)১ এর ওসি মো: নাজমুস সাকিব।  

জানা যায়,  জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা এর নির্দেশনায় প্রতিনিয়ত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে ডিবি পুলিশ।  গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে ডিবি-১ এর একটি এক্সপার্ট  দল শনিবার রাত ৮টা ৩০ মিনিটে  দেওয়ানগঞ্জ উপজেলার জোয়ানেরচর খা-পাড়া চান মিয়া বেপারীর বাড়ীর দক্ষিন পার্শে পাকা রাস্তার উপর থেকে ৮০(আশি) পিস ইয়াবা ট্যাবলেট সহ  কুড়িগ্রাম জেলার ডুষমারা  উপজেলার মহনগঞ্জ ইউনিয়নের নয়ারচর মধ্যপাড়া গ্রামের মো: ইসমাইল হোসেন এর ছেলে মো: ফিরোজ (২৯) ও একই এলাকার আবুল কাসেমের ছেলে মো: মেহেদী (২৪) নামের মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে ।
 
এ বিষয়ে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)১ এর ওসি মো: নাজমুস সাকিব জানান,  প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার কথা স্বীকার করেছে।  তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।  ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat