×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১১-০৯
  • ২৩৪ বার পঠিত

ডেস্ক নিউজ :

পাঁচ মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। গ্রেপ্তার হয়ে গত ছয় মাস যাবৎ তিনি কারাগারে আছেন।

রবিবার (৯ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে, জামিন চেয়ে পৃথক আবেদন করে আইভীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, আইনজীবী এস এম হৃদয় রহমান প্রমুখ।

জুলাই আন্দোলনের পরবর্তী সময় মেয়র আইভীর বিরুদ্ধে মিনারুল হত্যাসহ ৫ মামলা দায়ের করা হয়। পরে চলতি বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন আইভী। এরপর থেকে গত ৬ মাস যাবৎ তিনি কারাগারে আছেন।

রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী বলেন, “পৃথক পাঁচ মামলায় রুল অ্যাবসলিউট ঘোষণা করে সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর মধ্যে হত্যার অভিযোগে তিনটি ও মারাত্মক জখমের অভিযোগ করা দুটি মামলা রয়েছে।”

আইভীর আইনজীবী এস এম হৃদয় রহমান বলেন, “মামলাগুলোতে আমাদের মক্কেলের (আইভী) বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat