×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-১০
  • ৯০ বার পঠিত
‎খন্দকার মোহাম্মদ আলী সিরাজগঞ্জ:

‎সিরাজগঞ্জে অপপ্রচার ও মহাসড়ক অবরোধের মাধ্যমে জনদুর্ভাগ সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটি’র নেতৃবৃন্দ।

‎সোমবার সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

‎সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ৮ই ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি ২৮৪ সদস্য বিশিষ্ঠ সিরাজগঞ্জ জেলা কমিটি গঠন করে। এই কমিটিতে চাঁদাবাজি ও দখলদারিত্বের সাথে সম্পৃক্ত ও অন্যান্য ছাত্র সংগঠনের পদধারিদের স্থান দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে তারা নবগঠিত কমিটি’র বিরুদ্ধে অপপ্রচার ও মহাসড়ক অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করছে, যা অনভিপ্রেত। কোন ছাত্রসংগঠনে পদবী নেই, এমন যোগ্য ছাত্রদের আগামিতে গঠিত উপজেলা ও বিভিন্ন প্রতিষ্ঠান কমিটিতে স্থান দেওয়া হবে।   

‎বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটি’র আহ্বায়ক সজিব সরকারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিনিয়র মুখ্য সমন্বয়ক যুবায়ের আল ইসলাম সেজান, সিনিয়র যুগ্ন-আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন, মুখপাত্র টিএম মুশফিক সাদ প্রমূখ।#

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat