×
সদ্য প্রাপ্ত:
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৬-১১-০৭
  • ২১ বার পঠিত
এমদাদুল হক, জামালপুর জেলা প্রতিনিধি:

শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) বিকেল ৫টায় ইউনিয়নের ৩ নং  ওয়ার্ডের ভেলাপিংগলহাটী গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ২ নম্বর শরিফপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি এমদাদুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান কনক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক শাহ্ আলী বাচ্চু, ২ নং শরিফপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুল, সহসভাপতি রেজাউল করিম লেবু, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুর ইসলাম, সহসভাপতি হুমায়ুন কবিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান কনক বলেন, “আমি আপনাদের সেবক হয়ে সবসময় পাশে থাকতে চাই। ২ নং  শরিফপুর ইউনিয়নের ভেলাপিংগলহাটী এলাকাটি দীর্ঘদিন ধরে অবহেলিত। আমি নির্বাচিত হওয়ার সুযোগ পেলে এ এলাকা তথা পুরো শরিফপুর ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন, মসজিদ, মাদরাসা ও সকল শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমি একটি মাদকমুক্ত, উন্নত ও আদর্শ মডেল শরিফপুর ইউনিয়ন গড়ে তুলতে চাই। এলাকার মানুষের সার্বিক সহযোগিতা নিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করাই হবে আমার লক্ষ্য।”

উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. নজরুল ইসলাম, ২ নম্বর শরিফপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মজিবর রহমান, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম রুবেল, ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ও ইউনিয়ন যুবদলের সদস্য সজিব টিকাদারসহ স্থানীয় নেতাকর্মীরা।

পরিশেষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জিয়া পরিবারের সদস্য এবং বিএনপির প্রয়াত ও নিহত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat