মোঃ আবুল সিকদার, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের সখিপুরে জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল ম্যাচে রাড়িকান্দি স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে মরহুম মনসুর আহমেদ সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে জায়গা করে নিয়েছে নিমতলা ফুটবল একাদশ।
হাজী নয়ন শরিফ সরকার কান্দি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয় রাড়িকান্দি স্পোর্টিং ক্লাব ও নিমতলা ফুটবল একাদশ। ম্যাচের শুরু থেকেই দুই দল জয়ের লক্ষ্যে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। তবে প্রতিপক্ষের তুলনায় বেশি দক্ষতা ও সমন্বিত নৈপুণ্য প্রদর্শন করে নিমতলা ফুটবল একাদশ।
শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে নিমতলা ফুটবল একাদশ। এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের কাঙ্ক্ষিত ফাইনালে ওঠার গৌরব অর্জন করে দলটি। অন্যদিকে, সেমিফাইনালে পরাজয়ের মধ্য দিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় রাড়িকান্দি স্পোর্টিং ক্লাব।
স্থানীয় ফুটবলপ্রেমীদের কাছে ম্যাচটি ছিল বেশ উপভোগ্য। ফাইনালে ওঠার মধ্য দিয়ে নিমতলা ফুটবল একাদশের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
এখন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।
এ জাতীয় আরো খবর..