×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-০২-১০
  • ২৫১ বার পঠিত
মোঃ রুবেল হোসেন বাউফল প্রতিনিধিঃ 
সারা দেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে পটুয়াখালীর বাউফলে গতকাল রাতে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে অপারেশন পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গতকাল রাতে বাউফলের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- পৌর এলাকার আবুল হোসেনের ছেলে মো: রিয়াজ হাওলাদার (৩৮) নাজিরপুর ইউনিয়নের আ. মতলেব মৃধার ছেলে আ: ছালাম (৫২), সূর্য্যমনি ইউনিয়নের সেকান্দার আলীর ছেলে মো: জহিরুল ইসলাম (৩৫), কালিশুরি ইউনিয়নের মো. সফিজ উদ্দিনের ছেলে মো: সোহাগ মৃধা (৩০), একই ইউনিয়নের গ্রেফতারকৃত অপর ব্যক্তি হলেন নবাব হোসেন সিকদারের ছেলে মো: বজলু শিকদার (৫০)।

বাউফল থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বাউফল থানায় ২৫ সালের জানুয়ারি মাসের ১৩ তারিখের দায়েরকৃত বিস্ফোরক মামলা নং-০৯ তাদের গ্রেফতার দেখানো হয়েছে। ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য আইনের ৩৩/৬  ধরায় গ্রেফতারকৃতদের পটুয়াখালী কোর্টে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat