×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-০২-১১
  • ১৪৩ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর সদস্যরা ১,৫৪,৬৩,৭০০ (এক কোটি চুয়ান্ন লক্ষ তেষট্টি হাজার সাতশত) টাকা মূল্যের অবৈধ ভারতীয় মোবাইল ফোন ও মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ আমানগন্ডা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় নোয়াপুর নামক স্থানে বিজিবি সদস্যরা সীমান্ত থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১০৯টি বিভিন্ন প্রকারের ভারতীয় মোবাইল ফোন এবং ২,৭০০টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করে। জব্দকৃত এসব পণ্যের মোট মূল্য প্রায় ১ কোটি ৫৪ লক্ষ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) তাদের দায়িত্বপ্রাপ্ত সীমান্ত এলাকায় দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পেশাদারিত্বের সাথে আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবারের অভিযানও সেই ধারাবাহিকতার অংশ।
জব্দকৃত সকল অবৈধ দ্রব্যসামগ্রী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat