×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১০-১২
  • ২৫৪ বার পঠিত
নওগাঁ প্রতিনিধিঃ

রবিবার  ১২ অক্টোবর  নওগাঁ জেলা প্রশাসনের  বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাকিল আহমেদ  এর  নেতৃত্বে  নওগাঁ জেলার সদর  উপজেলার দুবলহাটী বাজারে    অবৈধ পলিথিন শপিং ব্যাগের  বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টে  একটি মুদি   দোকান  হতে আনুমানিক ১৭  কেজি পলিথিন জব্দ করা হয় এবং একটি মামলা দায়েরের মাধ্যমে  দোকান মালিক হতে ১০০০ টাকা জরিমানা ধার্য  ও আদায় করা হয় । 

ভবিষ্যতে অবৈধ পলিথিন  ব্যবহার না করার জন্য উক্ত প্রতিষ্ঠানসহ বাজারের অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট  বিতরণ করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন  পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। 

জেলা পুলিশ, নওগাঁর    একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।পরিবেশ দূষণ রোধে  এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত  থাকবে বলে পরিবেশ অধিদপ্তর, নওগাঁর  সহকারী পরিচালক জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat