×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০২-১২
  • ৯৭ বার পঠিত
মো: রিয়াজ ; স্টাফ রিপোর্টার 

শেরপুরের ঝিনাইগাতীতে ৩২ বছরেও নির্মিত হয়নি ইউনিয়ন পরিষদ ভবনে যাতায়াতের রাস্তা। ফলে পরিষদের কর্মকাণ্ড ব্যাহত হওয়ার পাশাপাশি  সেবাগ্রহীতাদের চরম দুর্ভোগ  হচ্ছে । জানা গেছে, ১৯৯২ সালে ঝিনাইগাতী  উপজেলার হাতিবান্ধা ইউনিয়ন পরিষদ ভবনটি নির্মাণ করা হয়। তেতুলতলা বাজার সংলগ্ন হাইওয়ে রাস্তার পশ্চিম পাশে ভবনটি নির্মিত হয় । হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ স্থানীয়রা জানান ইউনিয়ন পরিষদ  ভবন থেকে মেইন সড়কে  বের হতে রাস্তা নির্মাণের জন্য স্থানীয় সাবেক ইউপি সদস্য বেলাল উদ্দিন জমি লিখে দেন।   কিন্তু  ইউনিয়ন পরিষদের সাবেক  এক  চেয়ারম্যানের সাথে বেলাল উদ্দিনের  মতবিরোধ ও আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে বেলাল উদ্দিন পরিষদের রাস্তার জন্য দেয়া জমি না দিয়ে উক্ত জমির উপর  পরিষদ থেকে বের হওয়ার রাস্তার সামনে ঘর নির্মাণ করে পরিষদে যাতায়াতের পথ বন্ধ করে দেন। 

একারনে দীর্ঘ ৩২ বছরেও পরিষদ ভবনে যাতায়াতের রাস্তা নির্মাণ করা সম্ভব হয়নি। এতে পরিষদের প্রশাসনিক সকল কর্মকাণ্ড ব্যাহত হওয়ার পাশাপাশি সেবাগ্রহীতাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পরিষদ ভবন থেকে কাঙ্খিত সেবা পাচ্ছে না সেবাগ্রহীতারা।জানা গেছে,  পরিষদ ভবনে যাতায়াতের জন্য রাস্তা নির্মাণের বিষয়ে  প্রথম দিকে প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হলেও কোন কাজে আসেনি। এরপর প্রশাসনের পক্ষ থেকে  আর তেমন কোন তৎপরতা দেখা যায়নি। তবে পরিষদ ভবনের রাস্তা নির্মাণের বিষয়ে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা  অনেকটাই আন্তরিক।

 এ বিষয়ে  ইতিমধ্যেই উপজেলা প্রশাসনের প্রায় সকল দপ্তরের কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে  কয়েক দফায় বৈঠক করেছেন তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন, ইউনিয়ন পরিষদে যাতায়াতের রাস্তা নির্মাণের বিষয়ে  ইতিমধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। তিনি  আশাবাদী রাস্তা নির্মাণের বিষয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat