×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-১৩
  • ৮৯ বার পঠিত
মো: রিয়াজ, স্টাফ রিপোর্টার 

 বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোর রাতে জামালপুর সদরে  অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত এমদাদ মাস্টার শেরপুর পৌর শহরের গৌরীপুর মহল্লার মরহুম আব্দুল আজিজের ছেলে। 

র‍্যাব সুত্রে জানা গেছে গত বছরের ৯ সেপ্টেম্বর রাতে শেরপুর পৌরশহরের গৌরীপুর ও সজবরখিলা  মহল্লাবাসীর মধ্যে আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে । এ সংঘর্ষে আশরাফুল আলম মিজানও আরিফুল ইসলাম শ্রাবণ নামে দুইজন  খুন হয় । । এ ঘটনায় নিহত মিজানের  মা মমতাজ বেগমও  নিহত আরিফুল ইসলামের  পিতা  দেলোয়ার হোসেন বাদী হয়ে ৬০ জনকে আসামী করে শেরপুর সদর থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই  আসামিদের কেউ কেউ আত্মগোপনে। কয়েকজন জামিনে ছাড়া পায়। আবার কয়েকজন হাজতেও রয়েছে।  পলাতক আসামীদের   আইনের আওতায় আনতে  র‍্যাবের গোয়েন্দা তৎপরতায়   গোপন সংবাদের ভিত্তিতে  বুধবার ভোর রাতে  অভিযান চালিয়ে জোড়া খুন  মামলার প্রধান  আসামী এমদাদ মাস্টারকে গ্রেফতার করে।

 গ্রেফতারকৃত আসামী এমদাদ মাস্টারকে  থানা পুলিশে সোপর্দ  করা হয়েছে। সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম বলেন গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat