×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-০২-১৪
  • ১৮৩ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ

ভারতের কেরালায় হাতির তান্ডবে মন্দিরেই মৃত ৩ এবং আহত ৩০। জানা যায়, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় কেরালার কোইলান্ডি এলাকার মানকুলাঙ্গারা মন্দিরে উৎসব চলাকালীন আতশবাজি ফাটানো হয়। সেই ভয়েই আচমকাই পীঠাম্বরণ নামে একটি হাতি মারাত্মক আতঙ্কিত হয়ে পড়ে। এর ফলে তার পাশেই দাঁড়িয়ে থাকা গোকুল নামে আরেকটি হাতিকে আক্রমণ করে। ফলে মন্দিরে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। বেশ কয়েকজন হুড়োহুড়িতে পড়ে যায়। পদপিষ্টের পরিস্থিতির সৃষ্টি হয়। হাতিরা রীতিমতো কিছুক্ষণ মন্দিরে চত্বরে তান্ডব করে। কোনও মতেই তাদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। যার জেরে তারা মন্দিরে অফিসটি ধ্বংস করে দেয়। কিছু লোক সেই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে। এ ঘটনায় ৩ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। প্রায় ৩০ জন গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে অন্তত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনার জেরে মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কেরালার মুখ‍্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ওই ঘটনাকে একটি দুঃখজনক ঘটনা বলে ও উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat