×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-১৫
  • ৭৯ বার পঠিত
মোঃ আখতার হোসেন হিরন :

সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের সলঙ্গায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র শবে বরাত। ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদত বন্দেগি আর দোয়ার মধ্য দিয়ে পালিত হয় পবিত্র শবে বরাত। 

গত শুক্রবার মাগরিবের নামাজের পর থেকে সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ,কলেজ মসজিদ, থানা মসজিদ,মাদ্রাসা মসজিদ,অলিদহ বায়তুল মামুর জামে মসজিদে মুসল্লিরা হাজির হয়ে অনেকেই সারা রাত ইবাদত বন্দেগিতে কাটিয়েছেন।

পবিত্র শবে বরাত উপলক্ষে এসকল মসজিদের উদ্যোগে মসজিদে ওয়াজ,দোয়া মাহফিল,পবিত্র কোরআন তিলাওয়াত ও হালকায়ে যিকির হয়েছে। 

বাদ এশায় সকল মসজিদের খতিবগণ পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয় বিষয়ে বয়ান সহ লাইলাতুল বারাআতের ফজিলত ও তাৎপর্য বিষয়ে বয়ান করেন। 

অনেক মসজিদে সারা রাতব্যাপী নামাজ ও হালকায়ে যিকির সহ ইবাদত বন্দেগি চলছে। বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র শবে বরাতের ইবাদত সমাপ্তি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat