×
সদ্য প্রাপ্ত:
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • প্রকাশিত : ২০২৫-১২-২২
  • ১২৬ বার পঠিত
মোঃ সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার, মাদারীপুর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর জেলার তিনটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এতে জেলার রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটেছে।
মনোনয়ন ঘোষণার পর তিন দলের নেতাকর্মীরা মাঠে নেমে পড়ায় নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে।

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির প্রার্থী হয়েছেন নাদিরা আক্তার, জামায়াতের সরোয়ার হোসেন এবং ইসলামী আন্দোলনের আকরাম হোসেন।

মাদারীপুর-২ (সদর ও রাজৈর) আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে জাহান্দার আলী জাহানকে, জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুস সোবহান এবং ইসলামী আন্দোলনের মাওলানা লোকমান হোসেন জাফরি।

মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও সদরের একাংশ) আসনে বিএনপির প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার, জামায়াতের মাওলানা রফিকুল ইসলাম এবং ইসলামী আন্দোলনের মাওলানা আজিজুল ইসলাম।

প্রার্থীরা তৃণমূল পর্যায়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ জোরদার করছেন। নতুন নেতৃত্ব ও রাজনৈতিক সমীকরণ নিয়ে সাধারণ ভোটারদের মাঝেও আলোচনা চলছে।
সব মিলিয়ে তিন আসনেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার আভাস মিলছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat