×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০২-১৫
  • ৯৫ বার পঠিত

সোনালী কন্ঠ ডেস্ক:

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ধরে নারী ও শিশুসহ একই পরিবারের ১১ জন দগ্ধ হয়েছেন।

দগ্ধদের উদ্ধার করে জামগড়া এলাকার নারী ও শিশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। 

শুক্রবার রাতে আশুলিয়ার গুমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে এ ঘটনাট ঘটে।

দগ্ধরা হলেন- মোছা. সূর্য্য বানু (৫৫), মোছা. জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), সুমন মিয়া (৩০), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (০৭), সোয়ায়েদ (০৪) ও মোছা. সুরাহা (০৩)।

পুলিশ জানায়, দুই তলা বাড়ির ২য় তলায় সুমন দুই সন্তান নিয়ে ভাড়া থাকতো। আজ রাতে তার মা ও ভাই সোহেলের পরিবার সুমনের বাড়িতে বেড়াতে আসেন। রাতে পিঠা রান্নার সময় সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস বের হয়ে আগুন ধরে যায়। এসময় তাদের পরিবারের শিশু ও নারীসহ মোট ১১ জন দগ্ধ হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিক জানান, ওই বাড়ীর নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন। তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat