×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-০২-১৬
  • ১৬১ বার পঠিত

সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ

নিজের বিয়েতে আনন্দে আত্মহারা ছিলেন। বিয়ের আসরে পৌঁছে ও নাচ থামছিল না।পরক্ষণেই ঘটল বিপত্তি। ঘোড়ার পিঠে চড়ে নাচতে নাচতে লুটিয়ে পড়লেন পাত্র। হাসপাতালে নিয়ে যেতেই তাঁকে মৃত বলে ঘোষণা করলেন চিকিৎসকরা। বিয়ের আসরে পাত্রের এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। সূত্রে প্রকাশ, ঘটনাটি ঘটেছে ভারতের মধ‍্যপ্রদেশের শেওপুর জেলায়। পুলিশ জানিয়েছে, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ) রাতে ঘটনাটি ঘটে। মৃতের নাম প্রদীপ জাট। তিনি কংগ্রেসের প্রাক্তন যুবনেতা ছিলেন। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ঘোড়ায় চড়ে বিয়ের আসরে ঢোকেন তিনি। নাচতে নাচতেই ঘোড়ার সামনে ঝুঁকে পড়েন। সকলেই নাচে মত্ত ছিলেন। কয়েকজন আবার পাত্রীকে ঘিরে ছিলেন। প্রাথমিকভাবে কারও চোখে পড়েনি। পাত্রকে কিছুক্ষণ লুটিয়ে থাকতে দেখে হঠাৎ একজন ছুটে এসে তাঁকে ঘোড়া থেকে নামানোর চেষ্টা করেন। নাচ থামিয়ে বাকিরাও ছুটে আসেন তখন। দ্রুত প্রদীপকে হাসপাতালে  নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব‍্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কার্ডিয়াক অ‍্যারেস্টে ২৬ বছর বয়সি তরুণের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat