×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০২-২০
  • ৬৯ বার পঠিত
১৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার বেলা ১১ঘটীকায় জামালপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক বিশাল জন সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে  ।  উক্ত বিশাল জনসভায় সভাপতিত্ব  করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। 

 মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা যৌক্তিক সময়ে নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সরকারের দোসরদের  নানা চক্রান্তের অপচেষ্টা বিভিন্ন জনদাবিতে ' জামালপুর জেলা বিএনপি এ বিশাল জনসমাবেশের আয়োজন করেছে। এ বিশাল জনসমাবেশে বক্তারা বলেন বর্তমান অন্তবর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এই সরকারের ব্যর্থতা মানে বাংলাদেশের ব্যর্থতা, এটা আমাদের সকলের ব্যর্থতা। তাই এই সরকারের বিরুদ্ধে তৎকালীন ফ্যাসিবাদ সরকারের দোসরদের  সকল ষড়যন্ত্রের অপচেষ্টা নস্যাৎ করে দিতে হবে। 


সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জহুরুল হক শাহাজাদা মিয়া সদস্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল।

প্রধান বক্তা এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন
সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, জামালপুর। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান বাবুল জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। মোঃ সুলতান মাহমুদ বাবু সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ  ওয়ারেস আলী মামুন, মোস্তাফিজুর রহমান বাবুল জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি, লোকমান আহমেদ রোটন, লিয়াকত আলি সভাপতি শহর বিএনপি জামালপুর, শহিদুল হক খান দুলাল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক  জামালপুর  জেলা বিএনপি। 

উপস্থিত ছিলেন জামালপুর সদর থানা বিএনপির সভাপতি মোঃ শফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোঃ আব্দুস সুবাহান, সাধারণ সম্পাদক বাবু জীবনকৃষ্ণ বসাক, কৃষক দলের আহ্বায়ক মাজেদুল ইসলাম সাত্তার, সদস্য সচিব গাউসুল আজম শাহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালেহীন মাসুদ মাস্টার সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভাপতির সমাপনী বক্তব্যের  মাধ্যমে সভা সমাপ্তি ঘোষণা করা হয় 


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat