×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০২-২২
  • ১৪৪ বার পঠিত
হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে মাজারের ওরসকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। এ ছাড়া স্থানীয় বিএনপির একটি অফিস ভাঙচুরের অভিযোগও উঠেছে।'
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টায় উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে এই ঘটনা ঘটে।'
আহতরা হলেন- অ্যাডভোকেট সজল (৪২), মোশাহিদ (৪২), সাজু (৩২), সাদেক (৩২), মামুন (২৩), হুদয় (২০), রাহুল (২৫), ইব্রাহিম (৪০), সোহেল (২৫), আবুকালাম (৩০), জামিল চৌধুরি, মনির(২৩), তানবির (২২), সোহান (২৪) সহ উভয়পক্ষের প্রায় ৩০ জন আহত হয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।'
স্থানীয়রা জানান, মাজারের ওরসকে কেন্দ্র করে বাঘাসুরা ইউনিয়ন বিএনপি যুবদল নেতা নজরুলের সঙ্গে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট সাজিদুর রহমান সজলের পক্ষের দুই গ্রুপের মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। পরে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণ করে। এ ছাড়া স্থানীয় বিএনপি একটি অফিসও ভাঙচুরের অভিযোগ উঠেছে।'
স্থানীয় ইউপি সদস্য নুর উদ্দিন হোসেন জানান, দীর্ঘদিন একভাবে ওরস পালন হয়ে আসছিল। এবার নতুনভাবে পালন করতে চাইলে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। আমাদের সালিশ এরা কেউই মানেনি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।'
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল-মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মারামারি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে তদন্ত চলছে।'

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat