মোঃ জনি খান, মোহনগঞ্জ প্রতিনিধি নেএকোনা:
দীর্ঘ ১৮ বছর পর নেত্রকোণার মোহনগঞ্জে আসছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তাই বাবরকে বরণে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। গেট -তোরণে সাজানো হয়েছে মোহনগঞ্জের প্রতিটি মোড়। নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
আগামীকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনী এলাকা নেত্রকোণার মোহনগঞ্জে গণ সংবর্ধনা দেওয়া হবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ভাটি বাংলার জনপ্রিয় নেতা লুৎফুজ্জামান বাবরকে।
হাওরবেষ্টিত নেত্রকোনার মদন মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলা নিয়ে গঠিত নেত্রকোণা-৪ আসন। পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জয়ী হয়েছিলেন তিনি। বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৭ সালে গ্রেপ্তারের পর নানা মামলায় সাজাপ্রাপ্ত হন, যার মধ্যে দুটি মামলায় মৃত্যুদণ্ড ও একটিতে যাবজ্জীবন কারাদণ্ড ছিল। তবে সাম্প্রতিক রায়ের ফলে ধাপে ধাপে তিনি মুক্তি পান এবং সবশেষ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায়ও খালাস পান।
১৬ জানুয়ারি দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্তি পাওয়ার পর থেকেই নেত্রকোণা-৪ আসনে বইছে আনন্দের জোয়ার।
নেতার ফিরে আসার খবরে ভাটি বাংলার মানুষের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ উঠেছে। দীর্ঘ প্রতীক্ষার পর মোহনগঞ্জের মাটিতে পা রাখবেন বাবর, এ খবরে ,মোহনগঞ্জে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। মানুষের চোখে আনন্দ, হৃদয়ে উচ্ছ্বাস সব মিলিয়ে এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় মোহনগঞ্জ বাসী ।
লুৎফুজ্জামান বাবরের বাড়ি নেত্রকোণার মদন উপজেলার বাড়িভাদেরা গ্রামে।
মোহনগঞ্জ পৌর যুবদলের আহবায়ক জহুিরুজ্জামান খান রনি বলেন ২৫ শে ফেব্রুয়ারি মোহনগঞ্জে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর আগমন উপলক্ষে এক নজরবিহীন লক্ষ লক্ষ লোকের সমাগম হবে।
মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতা জাকির হোসেন বাবু, নাজমুছ সাদী চৌধুরী অপু ও ময়মনসিংহ মহানগরের ছাএদলের সহ-সভাপতি সুমিখুজ্জামান খান বাবু বলেন, বাবর আমাদের জনপদের গণ মানুষের নেতা। নেত্রকোণার মানুষ অধীর আগ্রহ নিয়ে প্রিয় নেতাকে বরণ করে নিতে অপেক্ষা করছে।
মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কার্নায়েন, সদস্য সচিব টিপু সুলতান, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম ও সদস্য সচিব পুতুল ভাই বলেন, বাবর ভাই ফিরছেন এটা আমাদের পরম পাওয়া। বাবর আমাদের হাওরাঞ্চলের প্রাণ। তাকে ফিরে পেতে মানুষের চোখে আনন্দ, হৃদয়ে উচ্ছ্বাস বিরাজ করছে। আগামীকাল প্রিয় নেতাকে গণসংবর্ধনা দেওয়া হবে। সেই লক্ষে সমস্ত আয়োজন সম্পূর্ণ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..