×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২৫
  • ১৩৯ বার পঠিত
ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ


মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা  সীমানা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিবেশী যুবকের ছুরিকাঘাতে চারজন আহত হওয়ার ঘটনায় একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

আটককৃত যুবকের নাম মেহেদী।সে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরা গ্রামের আলম মোল্লার ছেলে।

গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে আ:মতিন মোল্লা(৯০) বসত বাড়িতে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গিয়াস উদ্দিন(২৭),ওমর ফারুক (৪০) উভয় পিতা আ:মতিন মোল্লা(৯০)।এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেছেন ফরহাদ (১৬),পিতা:ওমর ফারুক,ফারজানা বেগম (৩৭)স্বামী:ওমর ফারুক।

এ বিষয়ে আহতদের ভাই ওয়াজ কুরনী বলেন হামলাকারী আমাদের প্রতিবেশী।তাদের সাথে আমাদের কোন বিরোধী নেই,কিন্তু জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আরেক প্রতিবেশীর সাথে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এ বিষয়ে দেওয়ানী আদালত মামলা চলমান।কিন্তু তাঁরা একে অপরের আত্নীয় হওয়ায় আমাদের উপর প্রতি নিয়ত হামলা/মামলা চালিয়ে আসছেন।এর পূর্বের একাধিক বার হামলা করেছেন,মিথ্যা মামলাও করেছেন। 

আহত ওমর ফারুক বলেন,বাথরুমের টিনের বেড়া পরিবর্তনের সময় প্রতিবেশী আরিফদের সাথে কথা কাটাকাটির পর আরেক প্রতিবেশী,যাদের সাথে আমাদের কোন বিরোধী নেই,ফাহিম,মেহেদীর সাথে ৮/১০ জন আমাদের বাড়িতে এসে আমার ভাই গিয়াসউদ্দিনকে ছুরি দিয়ে ঘাই মারতে থাকলে আমরা এগিয়ে গেলে তাঁর আমাদেরও ঘাই মেরে এলোপাতাড়ি মারপিট করে।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমকমপ্লেক্স সূত্রে জানা যায়,মুমূর্ষু অবস্থায় দুই জনকে ঢাকা প্রেরণ ও আরও ৫জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার আলম আজাদ বলেন, 'এই বিষয়ে একটা মামলা দায়ের করা হয়েছে। একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।সে আদালতে জবানবন্দি দিয়ে অপরাধ স্বীকার করেছে'।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat