×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০২-২৬
  • ১১৮ বার পঠিত
হবিগঞ্জ প্রতিনিধি: 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে ফসলি জমি থেকে এক্সভেটর (ভেকু) মেশিন দিয়ে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে শেখ ভুট্টু মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড করেন।
জানা যায়, নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের শেখ ফরিদ মিয়ার ছেলে শেখ ভুট্টো মিয়া কিছুদিন ধরে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্নস্থানে বিক্রি করছিলেন।সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী মাটি কাটায় জড়িত থাকার দায়ে শেখ ভুট্টু মিয়া (৫০)-কে ১ লাখ টাকা অর্থদণ্ড করেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন- ফসলি জমি রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে এবং কেউ অবৈধভাবে মাটি কাটলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat