×
সদ্য প্রাপ্ত:
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৫-০২-২৭
  • ১০৩ বার পঠিত
এম মোহাম্মদ ওমর, শরনখোলা প্রতিনিধি:


সুন্দরবনের গহীনে চলছিল হরিণ শিকারের প্রস্তুতি। চোরা শিকারিরা বনে ফাঁদ পেতে অপেক্ষা করছিলেন নিকটবর্তী খালে নোঙর করা নৌকায়। এই খবর জানতে পেরে অভিযান চালিয়ে বনরক্ষীরা পাঁচ হরিণ শিকারিকে আটক করেছে।


সুন্দরবন বিভাগ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের চরখালী এলাকার ছালুয়ার খালে বগী স্টেশন ও চরখালী টহল ফাঁড়ির বনরক্ষীরা যৌথ অভিযানে চালিয়ে একটি ট্রলারসহ শিকারি দলের ৫ সদস্যকে আটক করে। পরে আটকদের স্বীকারোক্তিতে বনের গহীনে পেতে রাখা নাইলনের সুতা দিয়ে তৈরি বিপুল পরিমাণ হরিণ ধরা ফাঁদ উদ্ধার করা হয়।

এসব হরিণ শিকারিদের বাড়ি বরগুনার জেলার পাথরঘাটা এলাকায়।
আটক চোরা শিকারিরা হলেন, মিন্টু বিশ্বাস, বাদল বিশ্বাস, বিধান চন্দ্র বিশ্বাস, সুমন্ত ও মন্টু।



বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুস ছবুর এ তথ্য নিশ্চিত করেছেন। এবং আটক শিকারিদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat