×
সদ্য প্রাপ্ত:
জাতীয় সংসদে অর্থমন্ত্রী: রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা এনবিআরের আন্দোলন: ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর প্রাণহানি, আক্রান্ত ৯১৭ মিঠামইনে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ, আহত ৩০ শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি
  • প্রকাশিত : ২০২৫-১১-০৩
  • ১৩২ বার পঠিত
শাহজাহান আহামেদ আসিফ, নরসিংদী : 

নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নে সাবেক জনপ্রিয় চেয়ারম্যান ও হাজীপুর ইউনিয়ন বিএনপির আজীবন সভাপতি শহীদ সাইফুল ইসলাম সরকার এবং তাঁর ছোট ভাই শহীদ রিপন সরকারের ১৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শহীদ সাইফুল ইসলাম স্মৃতি সংসদের আয়োজনে অনুষ্ঠিত এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
সভায় সভাপতিত্ব করেন হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহালম সরকার এবং সঞ্চালনা করেন হাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর।
অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।
প্রধান অতিথি খায়রুল কবির খোকন বলেন,
“শহীদ সাইফুল ইসলাম সরকার ও শহীদ রিপন সরকারের রক্ত বৃথা যেতে দেব না। তাঁরা ছিলেন দলের নিবেদিতপ্রাণ নেতা, জনগণের বন্ধু। তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।ইনশাআল্লাহ, একদিন এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার হবেই।”
স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম ভুইয়া, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, হাজীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং অসংখ্য সাধারণ মানুষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat