×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০২-২৭
  • ১১৭ বার পঠিত
নাহিদ মিয়া, হবিগঞ্জ প্রতিনিধি:

 
হবিগঞ্জের পৌরশহরে  ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বুধবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত  সেনাবাহিনীর হবিগঞ্জ সদর ক্যাম্পের  তত্ত্বাবধানে ট্রাফিক পুলিশ ও সদর মডেল থানা–পুলিশ এ যৌথ অভিযান চালায়। এতে  অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো ও অবৈধ লাইসেন্সের বিরুদ্ধে ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে জরিমানা করা হয়। অভিযানে শতাধিক গাড়ি তল্লাশি করে বেশ কয়েকটি গাড়ির কাগজপত্র সঠিক না থাকায় জব্দ করা হয়।  সদর থানার ওসি আলমগির কবির  জানান, হবিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের  নেতৃত্বে যৌথবাহিনী  বিভিন্ন যানবাহনে কাগজপত্র তল্লাশি করে। অভিযানে প্রায় ৮টি গাড়িকে জরিমানা করা হয়েছে। সেনাবাহিনীর নেতৃত্বে হবিগঞ্জ শহরে  এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সেনাবাহিনী সহ থানা পুলিশের লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat