×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২৭
  • ১২১ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ

আসামরাজ‍্যের গুয়াহাটি মহানগরের লালমাটি এলাকায় ভয়াবহ দুর্ঘটনার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। জানা যায়, বুধবার (২৬ ফেব্রুয়ারি ) রাতে তীব্রগতির সুইফট বাহনে কেড়ে নিল আসাম পুলিশের এক কর্মীর প্রাণ। দ্রুতগতির বাহনের ধাক্কায় পুলিশ কর্মীর স্কুটি চূর্ণ- বিচূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থলে স্কুটি চালক তথা পুলিশ কর্মী মৃত্যুর কোলে ঢলে পড়েন। ভয়াবহ দুর্ঘটনায় নিহত পুলিশ কর্মী হলেন বিরিঞ্চ কুমার দাস। ঘগ্রাপার থানার  আধিকারিক ছিলেন তিনি। মায়ের মৃত্যুতে ১ মাসের ছুটিতে ছিলেন পুলিশ আধিকারিক দাস। প্রকাশ, এএস০১ এওয়াই ৯১০১ নম্বরের সুইফট বাহনটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের মধ‍্যে পড়ে যায়। জাতীয় সড়ক পার হওয়ার সময় জোরে ধাক্কা মারে স্কুটিতে। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সুইফটের চালক। পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে প‍ৌঁছে মৃতদেহ  উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য মর্গে প্রেরন করা হয়েছে। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat