×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২৭
  • ১৩২ বার পঠিত

‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর রাণীনগরে গণিত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে ৯০ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

‎শিক্ষার্থীদের মাঝ থেকে গণিত ভীতি দূর করার লক্ষ্যে রাণীনগর প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশন (আরপিএ) আয়োজন করেন গণিত অলিম্পিয়াড। এতে উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ-৮ম এবং ৯ম-১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং ৯০ জন শিক্ষার্থী বিজয়ী হন।

‎অনুষ্ঠানে  রাণীনগর প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশন (আরপিএ) -এর সভাপতি শাহীনুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক প্রবীর কুমার পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয় শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাদিরউজ্জামান প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আরপিএ-এর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat