×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০৩-০১
  • ১২৯ বার পঠিত
জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা:

জকিগঞ্জে ট্রলি গাড়ির নীচে পড়ে সাত বছর বয়সের রাহিম নামের এক শিশুর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাজলসার ইউপি’র জামুরাইল গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত ওই শিশু স্থানীয় জামুরাইল গ্রামের সুহেল আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জামুরাইল গ্রামের বাবুল আহমদ ট্রলি গাড়ি দিয়ে স্থানীয় মসজিদের রাস্তায় মাটি এনে দিচ্ছিলেন। এ সময় রাহিম সহ অন্যান্য শিশুরা ট্রলি গাড়িতে উঠে আনন্দ করছিলেন। হঠাৎ চলন্ত ট্রলি গাড়ি থেকে রাহিম নামের ওই শিশুটি নীচে পড়ে মারাত্মক আঘাত পায়। পরিবারের লোকজন তাৎক্ষণিক উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোঃ আব্দুল আহাদ বলেন, সকাল ১০ টা ১৫ মিনিটের সময় রাহিম নামের এক শিশুকে মৃত অবস্থায় হাসান নিয়ে আসা হয়। আমরা বিষয়টি জকিগঞ্জ থানা পুলিশকে অবগত করেছি।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল ইসলাম মুন্না বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শিশুর পরিবার থানায় কোন অভিযোগ দেয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat