×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৪
  • ২৫২ বার পঠিত
রাজধানীর পৃথক দুই স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৪ আগস্ট) শাহবাগ ও পল্টন এলাকার ফুটপাত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক (এসআই) গণমাধ্যমকে তা নিশ্চিত করেন। 

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, আজ সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের সামনের রাস্তার পাশ থেকে এক অজ্ঞাত (ভবঘুরে) পুরুষকে (২৭) উদ্ধার করা হয়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা পর তাকে মৃত ঘোষণা করেন। 
এদিকে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে পুরানা পল্টনে বায়তুল খায়ের ভবনের সামনের ফুটপাত থেকে অচেতন অবস্থায় সুনীল রায় (৫০) নামে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে  মৃত ঘোষণা করেন। 

জানা যায়, সুনীল রায় ওই এলাকায় হকারের কাজ করত।

তার বাড়ি কুমিল্লার হোমনা থানা এলাকায়। তার পিতার নাম অরুণ রায়। স্টোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ ধারণা করছে। 
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat