×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০৩-০১
  • ৯৪ বার পঠিত

বরগুনা প্রতিনিধি:



স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের আওতায় বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে ২৭-২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে গ্রাম আদালতের উপজেলা রিসোর্স টিমের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন বরগুনা জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ, প্রতিটি থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা ও যুব উন্নয়ন কর্মকর্তারা।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শফিউল আলম। তিনি প্রশিক্ষণের কোর্স মূল্যায়ন করে অংশগ্রহণকারীদের গ্রাম আদালতকে আরও কার্যকরী করতে আহ্বান জানান।

তিনি বলেন, গ্রাম আদালত একটি সুন্দর ও শক্তিশালী ব্যবস্থা। আইন অনুযায়ী এটি কার্যকর করতে হলে উপজেলা নির্বাহী অফিসার এবং থানার অফিসার ইনচার্জদের ইউনিয়ন পর্যায়ের আদালতগুলোর পরিদর্শন ও মনিটরিং নিশ্চিত করতে হবে।
এছাড়া, ইউপি চেয়ারম্যানদেরকে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ দেন তিনি, যাতে ইউনিয়ন পরিষদের সদস্যরা আইনি দক্ষতা বৃদ্ধি করে গ্রাম আদালতকে কার্যকরভাবে পরিচালনা করতে পারেন।
এই প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করে গ্রাম আদালতের কার্যকারিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা ইউনিয়ন পর্যায়ে গিয়ে সাধারণ জনগণের ন্যায়বিচার প্রাপ্তি সহজতর করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ ধরনের প্রশিক্ষণ ধারাবাহিকভাবে চলমান থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat