×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৪
  • ২৩৭ বার পঠিত
২০২৪ সালের হজযাত্রী নিবন্ধন ১৬ সেপ্টেম্বর থেকে শুরু করছে সৌদি আরব সরকার। এবার বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সকালে ধর্ম মন্ত্রণালয়ের সভা কক্ষে আগামী বছরের হজ বিষয়ে প্রাক-প্রস্তুতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দাদের সভাপতিত্বে বৈঠকে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব নেতৃবৃন্দ, বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের কাউন্সেলর-হজসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাপিয়াকাণ্ডে এবার কাশিমপুরের জেল সুপারকে বদলি পাপিয়াকাণ্ডে এবার কাশিমপুরের জেল সুপারকে বদলি 
বৈঠকে জানানো হয়, আগামীবারের জন্য হজযাত্রী নিবন্ধন শুরু হবে এ বছরের ১৬ সেপ্টেম্বর থেকে। আর ২০২৪ সালের ১ মার্চ থেকে হজের ভিসা ইস্যু শুরু হবে এবং ২৯ এপ্রিল ভিসা ইস্যু বন্ধ হবে। ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে। সৌদি সরকারের কাছ থেকে মিনা-আরাফা-মুজদালিফায় বাড়ি ভাড়া ও সেবা মূল্য ঠিক করার পর আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হবে। 

এদিকে চলতি বছর বাংলাদেশের জন্য ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনকে হজের অনুমোদন দিয়েছিল সৌদি সরকার। তবে খরচ বেড়ে যাওয়ায় ৯বার সময় বাড়িয়েও সে কোটা পূরণ করতে পারেনি মন্ত্রণালয়।  বুধবার পর্যন্ত চলতি বছর হজ করে দেশে ফিরেছেন ১ লাখ ১৪ হাজার ১৮ জন হাজি।

৪১তম বিসিএসের ফল প্রকাশ, সুপারিশপ্রাপ্ত ২৫২০ জন৪১তম বিসিএসের ফল প্রকাশ, সুপারিশপ্রাপ্ত ২৫২০ জন
তবে সৌদি সরকারের কাছ থেকে মিনা-আরাফা-মুজদালিফার সেবা মূল্য জানার পর  ঘোষণা করা হবে হজ প্যাকেজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat