×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৯
  • ১৩৩ বার পঠিত
ফেনী ব্যুরোঃ 

ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেছেন, ফেনী শহরের সমস্যাগুলো আমাদের লাইফস্টাইল দিয়ে জয় করতে হবে। সোমবার সকালে ফেনীতে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ফ্রি হার্ট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, স্কুল-কলেজের বাচ্চাদের কি দোষ দিবো। আমরা তাদের খেলাধূলার জন্য মাঠের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছি। আমাদের সময় এতো রেস্টুরেন্ট ছিল না। এখন আমরা যেমনিভাবে খাবারের পেছনে টাকা খরচ করছি, তেমনিভাবে চিকিৎসার পেছনেও টাকা খরচ করছি। 

ফেনী শহরে পাইলট স্কুলের মাঠ ছাড়া বাচ্চাদের খেলাধুলার আর কোন মাঠ নেই। ফেনীর সমস্যা ফেনীর মানুষকেই সমাধান করতে হবে। একটি শহরের ড্রেনেজ সিস্টেম ঐ শহরের স্বাস্থ্যগত অবস্থা নির্ণয় করার জন্য যথেষ্ট। 'প্রতিটি হৃৎস্পন্দনই জীবন' 
এ
ই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন।হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহ নেওয়াজ সিরাজ মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউটের সহ-সভাপতি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ও সদস্য ডা. তবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat