×
সদ্য প্রাপ্ত:
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৯
  • ৩০৫ বার পঠিত

জাহিদ হাসান টিপু 

শরীয়তপুর প্রতিনিধি 


শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মির্জাপুর গ্রামে ইঁদুর দমনে নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াসিন খান (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকালে ধানক্ষেতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ধানখেতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে ইয়াসিন খান রাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে খোলা তার টানিয়ে ফাঁদ পেতেছিলেন এবং ভোরে তা বিচ্ছিন্ন করে রাখতেন। শনিবার রাতে সংযোগ দেওয়ার পর রোববার সকালে তা খুলতে ভুলে যায় এবং তিনি কাজে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ নিতে গিয়ে ধানক্ষেতে তাঁর মরদেহ দেখতে পান।

ইয়াসিন খান মির্জাপুর গ্রামের স্থায়ী বাসিন্দা এবং মৃত জুলমাত খানের একমাত্র ছেলে।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat