×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১১-০৯
  • ২০৯ বার পঠিত
হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক নাহিদ মিয়া। রবিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত নাহিদ মিয়া চ্যানেল এ ওয়ানের মাধবপুর প্রতিনিধি ও স্থানীয় পত্রিকা তরফবার্তা-এর স্টাফ রিপোর্টার। এছাড়া তিনি মাধবপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেবীপুর গ্রামের মোতাহার হোসেন জাবেদ ও তার সহযোগীরা সাংবাদিক নাহিদ মিয়ার ওপর হামলা চালায়। এসময় তারা তাকে মারধর করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনা সূত্রে জানা যায়, সিলেট থেকে আগত সাহারা খাতুন মুক্তা নামে এক নারী তার স্বামীর অধিকার ফিরে পেতে জাবেদ মিয়ার ছেলে আকিল মিয়ার বাড়িতে আসেন। ওই নারী চেয়ারম্যানের বাড়ির কাছে অবস্থান নেন। অভিযোগ রয়েছে, ওই সময় জাবেদ  মিয়া তার পুত্রবধূ হিসেবে মুক্তাকে স্বীকার না করে তাকে অপমান ও অবরুদ্ধ করে রাখেন।
এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয় কয়েকজন সাংবাদিক তথ্য সংগ্রহে সেখানে যান। ওই সময় মুক্তার বক্তব্য নেওয়ার চেষ্টা করলে হামলার শিকার হন সাংবাদিক নাহিদ মিয়া।
সাংবাদিক নাহিদ মিয়া বলেন,“আমি সত্য জানার জন্য ঘটনাস্থলে গিয়েছিলাম। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তারা অতর্কিতভাবে আমার ওপর হামলা করে এবং ফোন নিয়ে যায়।”
স্থানীয় চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন,“সাংবাদিকদের ওপর যারা হামলা চালিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী বলেন,“একজন সংবাদকর্মীর ওপর এমন হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আমরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল্লাহ বলেন,“বিষয়টি অত্যন্ত দুঃখজনক।ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, অভিযুক্ত মোতাহার হোসেন জাবেদ ২০২৪ সালেও স্থানীয় এজাজ আহাম্মদ নামে এক ব্যবসায়ীর দায়ের করা ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।এছাড়া সে তার মা নিলবানুর দায়ের করা মামলায়ও জেল খেটেছিল।এলাকায় তিনি দাঙ্গাবাজ হিসেবেও পরিচিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat