×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-১১-০৯
  • ১৯৪ বার পঠিত
নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের সম্ভদপুর গ্রামে সানজিদা আক্তার লিপা (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ নভেম্বর) সকালে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত লিপা ওই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে সানজিদার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে দেখা যায়, মরদেহের পা মাটিতে স্পর্শ করেছিল—যা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও সন্দেহ।

স্থানীয়দের দাবি, এটি নিছক আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তারা ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

খবর পেয়ে মাধবপুর থানা এসআই রাব্বি এক দল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদ উল্ল্যা জানান, “ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
এদিকে, রহস্যজনক এ মৃত্যুকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া। অনেকেই বলছেন—“লিপার মতো হাসিখুশি মেয়ের এমন মৃত্যু কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat