×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১০-০৫
  • ১৯৬ বার পঠিত
মামুন মিঞা,ফরিদপুর;

ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সোনাখোলা এলাকায় গ্রাম্য আধিপত্য ও পূর্ব বিরোধের জেরে এক সালিশ-বৈঠকে নৃশংস হামলায় জাকু মাতুব্বর নিহত হন। এই হত্যা মামলার আসামি উসমান খা (৩৫)'কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ও র‌্যাব-৮ এর যৌথ আভিযানিক দল

গত ২৮/০৯/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৭.৩০ ঘটিকার সময় কুতুব (৪৫) নামক এক ব্যক্তির ভ্যান নেওয়া সংক্রান্তে সোনাখোলা এলাকায় একটি গ্রাম্য সালিশ বসে। সালিশ চলাকালীন সময়ে উসমান খা (৩৫) সহ অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্র-শস্ত্রসহ বেআইনি জনতাবদ্ধে অতর্কিতভাবে সালিশে উপস্থিতদের ওপর হামলা চালায়। এই বর্বর হামলায় জাকু মাতুব্বর (৫৫) মারাত্মকভাবে আহত হন এবং পরে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত হন আরও অন্তত ১০ জন, যাদের মধ্যে রয়েছেন শাহালী মাতুব্বর (৬০), সুমন মাতুব্বর (৩০), রোমান মাতুব্বর (১৬), বিজয় মাতুব্বর (১৬), মেহেদী মাতুব্বর (২২), সাদ্দাম মাতুব্বর (২২), উজ্জল মাতুব্বর (২৩), সাহবুদ্দিন মোল্লা (৩৫), রাকিব মাতুব্বর (২৫) এবং ইলাহী মাতুব্বর (৪৫)। ঘটনার পর নিহত জাকু মাতুব্বরের স্ত্রী বাদী হয়ে ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ১৪, তারিখ- ২৯/০৯/২০২৫ খ্রি., ধারা- ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬(২)/১১৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এর প্রেক্ষিতে র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ০৪/১০/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৮:৫০ ঘটিকায় র‌্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৮ এর সহযোগিতায় মাদারীপুর সদর থানাধীন কুনিয়ার হাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে উক্ত হত্যা মামলার এজাহারনামীয় আসামি উসমান খা (৩৫), পিতা- বালা খা, সাং- সোনাখোলা, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat