×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১০-২২
  • ১৬৮ বার পঠিত
  • কবরস্থানের ঝোপঝাড়ে ঝুলন্ত অবস্থায় লাশ, এলাকায় চাঞ্চল্য

    রুমি রহমান, পরশুরাম প্রতিনিধি:


    ফেনীর পরশুরামে নিখোঁজের চারদিন পর অর্ধগলিত ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
    বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ১নং ওয়ার্ড বাউরখুমা বড় কবরস্থানের ঝোপঝাড়ের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

    নিহতের নাম মো. সোলেমান (৩৮)। তিনি বাউরখুমা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ও ছালমা বেগমের তৃতীয় সন্তান। তার পৈতৃক বাড়ি কুমিল্লার লাকসামে, পিতার নাম নুরুল ইসলাম।

    স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (১৯ অক্টোবর) থেকে সোলেমান নিখোঁজ ছিলেন। বুধবার সকালে একই এলাকার বাসিন্দা মোহন (৩০) কবরস্থানের ঝোপঝাড় পরিষ্কার করার সময় ঝুলন্ত লাশটি দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।

    স্থানীয়রা জানান, পারিবারিক কলহের কারণে সোলেমানের স্ত্রী ২০১০ সালে দুই কন্যা সন্তান নিয়ে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে তিনি একাই বসবাস করছিলেন।

    পরশুরাম থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হিসেবে মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat