×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১০-০৮
  • ১২৯ বার পঠিত
মোঃ হযরত আলী রানা, স্টাফ রিপোর্টার ;

গাজীপুর মহানগর তাঁতী দলের সদস্য আ:আলিম খান যুবরাজের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়। 
গাজীপুর মহানগর তাঁতী দলের উদ্যোগে বুধবার ৮ অক্টোবর জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
এসময় গাজীপুর মহানগর তাঁতী দলের সভাপতি মো: তাজুল ইসলাম বেপারী বলেন, জীবন বাজি রেখে ফ্যাসিস্ট হাসিনা সরকারে পতন ঘটিয়েছি। কিন্তুু পরিতাপের বিষয় একটি কুচক্রী মহল আক্রোশ মূলক জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও পরে গণঅভ্যুত্থানকে পুঁজি করে বিস্ফোরক আইনে আমাদের এক সহযুদ্ধা, গাজীপুর মহানগর তাঁতী দলের সদস্য আ: আলিম খান যুবরাজ কে টঙ্গী পূর্ব থানায় মামলা নং- ৮(৮) ২৪, এবং কালিয়াকৈর থানায় ১৪ (২) ২৫ দুটি মিথ্যা মামলা গ্রেফতার হয়ে তিনি কারাবাস করছে। তিনি একজন বিএনপির সক্রিয় কর্মী, পুলিশ এসব মামলা সঠিক তদন্ত না করেই তাকে গ্রেফতার করেছ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পতিত সরকার আওয়ামী দোসর কুচক্রী মহল মামলা দিয়েই ক্ষান্ত হননি, বিভিন্ন প্রপাগান্ডার ছড়িয়ে তাঁর এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। আমি সেইসব কুচক্রী মহলকে হুশিয়ার করে বলতে চাই যারা আজকে এসব ঘৃণিত কাজ করে ফায়দা লুটের চেষ্টা করছেন ফ্যাসিস্ট সরকারের মতো আপনাদের কোন অস্তিত্ব থাকবেনা। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রধান উপদেষ্টার কাছে ন্যায় বিচার দাবি করছি। বিচার বিভাগ, পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সঠিক তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহন করবেন। তা না হলে আমরা ন্যায় বিচারের দাবিতে রাজপথে আন্দোলন করে আমাদের সহকর্মী কে আইনের মাধ্যমে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সহ সাংগঠনিক সম্পাদক, কাজী নজরুল ইসলাম, গাজীপুর মহানগর তাঁতী দলের সদস্য - মো:কামাল আহমেদ সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat