×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-০৬
  • ২৫৩ বার পঠিত
জাহিদ হাসান টিপু, শরীয়তপুর প্রতিনিধি ;

শরীয়তপুরের নড়িয়া উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জুলিয়া হাসান পারুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা, অনলাইনে প্রচারণা চালানো এবং হরতালে সহিংসতায় সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের নিজ বাড়ি থেকে পারুলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারির পরও পারুল সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় পক্ষে সক্রিয় ছিলেন। তিনি গোপনে বৈঠক আয়োজন এবং সংগঠন পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এছাড়া গত ২০ জুলাই আওয়ামী লীগের ডাকা হরতালে নড়িয়ার মাঝিরহাট এলাকায় ঢাকা-শরীয়তপুর মহাসড়কে অবরোধ সৃষ্টি করে গাছ পোড়ানোর ঘটনাতেও তার সম্পৃক্ততা পাওয়া গেছে।

ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন ।

 তিনি বলেন,

সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে যুব মহিলা লীগ নেত্রী জুলিয়া হাসান পারুলকে প্রেপ্তার করা হয়েছে।

প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat